বর্ষার সুরে বাংলা-ফরাসি কবিতার মেলবন্ধন

বর্ষা কখনো প্রেমের আবেশ, কখনো বিরহের দীর্ঘশ্বাস। কখনো পুরোনো স্মৃতির দরজা খুলে দেয়, আবার কখনো মনে ছড়িয়ে দেয় বিষণ্নতার আবহ। বৃষ্টি ও বর্ষাকে ঘিরে মানুষের এমন বহুরূপী অনুভূতি কবিতা, গান ও সাহিত্যপাঠের মধ্য দিয়ে তুলে ধরা হলো আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আয়োজিত বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘পোয়েটিক ইকোজ উইথ মনসুন মেলোডিজ’-এ।শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে বাংলা ও ফরাসি সাহিত্য-সংগীতের দুই ভিন্ন জগত মিলিত হয়...