Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ০৯ জুলাই ২০২৪
আপডেট: ১৫:৪৯, ০৯ জুলাই ২০২৪
স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ০৯ জুলাই ২০২৪
আপডেট: ১৫:৪৯, ০৯ জুলাই ২০২৪
আরও খবর
আবারও অবসরের ইঙ্গিত নেইমারের
কবে অবসর নেবেন নেইমার? জানালেন নিজেই
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলীয় ফুটবলার
ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন আনচেলত্তি
বিশ্বকাপ ট্রফি : একদিকে ব্রাজিলের ইতিহাস, অন্যদিকে ট্র্যাজেডি

গ্রহের সেরা দল ভেবে নিজেদের সান্ত্বনা দিচ্ছে ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ০৯ জুলাই ২০২৪
আপডেট: ১৫:৪৯, ০৯ জুলাই ২০২৪
স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ০৯ জুলাই ২০২৪
আপডেট: ১৫:৪৯, ০৯ জুলাই ২০২৪
ছবি : এএফপি

জোগো বোনিতো। বাংলায় যার মানে দাঁড়ায় ‘ফুটবল সুন্দর’। লাতিন ফুটবলের প্রেমে যারা পড়েছিলেন তাদের কাছে কমবেশি শব্দটি পরিচিত। আরও স্পষ্ট করলে, যারা ব্রাজিলের খেলা দেখেন তাদের কাছে এই ওপরের বাক্য দুটি আরও পরিচিত। কারণ, এই ব্রাজিলের খেলাকে দেখেই হয়তো মনের অজান্তে চলে আসতো একটি  বাক্য। সেটি হলো—জোগো বোনিতো!

সাম্বা নৃত্যের তালে তালে ফুটবল ভক্তদের হৃদয় যুগ যুগ ধরেই জয় করে আসছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা! তার ওপর কিংবদন্তি পেলে থেকে শুরু করে জিকো, কাফু, রবার্তো কার্লোস, রিকার্ডো কাকা, রোনালদো, রোনালদিনহোদের খেলা কিংবা শেষ নেইমার-ভিনিদের খেলাও চোখ জুড়িয়েছে ভক্তদের। সেই ব্রাজিলই যেন এখন বড্ড অচেনা।

শেষ বিশ্বকাপ জিতেছে ২২ বছর আগে। শেষ ট্রফিও এসেছিল ৫ বছর আগে কোপা আমেরিকায়। তার আগে বড় ট্রফি বলতে সেই ২০১৩ সালে জেতা কনফেডারেশন কাপ।

সবমিলিয়ে বড় মঞ্চে শিরোপা জেতার জন্য দীর্ঘ অপেক্ষায় ব্রাজিল। গত ২২ বছরে এতগুলো বিশ্বকাপ খেলেও ধরা দেয়নি সোনার হরিণ। গেল বিশ্বকাপে কাতারে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। চলমান কোপা আমেরিকাতেও বিদায় কোয়ার্টার ফাইনাল থেকে। ট্রফি জয় তো দূরে, সেরা চারদলের একটিও হতে পারেনি ব্রাজিল। মাঠের পারফরম্যান্সও চরম হতাশ করেছে ভক্তদের।

View this post on Instagram

A post shared by CBF • Seleção Brasileira de Futebol (@cbf_futebol)

তাই তো কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার পর তুমুল সমালোচনায় ভাসছে ব্রাজিল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ট্রলের শিকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও আক্রমণের শিকার হচ্ছেন ফুটবলাররা।

দলের এই হতাশার সময়ে খেলোয়াড়দের উজ্জীবিত করতে সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এক ভিডিও বার্তায় ব্রাজিলের ফুটবল ইতিহাসের গৌরবময় অধ্যায়গুলো তুলে ধরেছে তারা।

বিশেষ মুহূর্তগুলো তুলে ধরার পাশাপাশি ভিডিওতে বলা হয়. ‘এবারই নয়। তারা আগেও আমাদের শেষ ঘোষণা করেছিল। তবে বিশ্বাস করুন, আমরা আবারও জিতবো। আমরা এই গ্রহের সবচেয়ে সফল দল। পরাজয়ও আমাদের ইতিহাসের অংশ। আমরা যতবার জিতেছি, তার চেয়ে বেশি হেরেছি। এটা পরিসংখ্যান—আমরা ৫টি বিশ্বকাপ জিতেছি এবং হেরেছি ১৭টি।  পরাজয়ই আমাদের ইতিহাস তৈরি করেছে। তারা একাধিকবার আমাদের শেষ দেখে ফেলেছে। কিন্তু মানুষ দেখেছে কে ছড়ি ঘুরিয়েছে! এক, দুই...পাঁচবার।’

একে একে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মুখের কথা নয়। ব্রাজিল সেটা করেছে। তাদের ফুটবলে দুঃসময় এসেছে। সেটাকে দুমড়ে মুছড়ে ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছে। আবারও চলছে দুঃসময়ের স্রোত। এই স্রোত সামলে আবারও ইতিহাস গড়বে সেলেসাওরা। আপাতত সেই অপেক্ষায় ব্রাজিল ভক্তরা।

ব্রাজিল ফুটবল দল
২০ ডিসেম্বর ২০২৫
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে কবে, কখন-কোথায় খেলবে ব্রাজিল?
০৬ ডিসেম্বর ২০২৫
সহজ প্রতিপক্ষ পেল ব্রাজিল-আর্জেন্টিনা
০৩ ডিসেম্বর ২০২৫
কারা জায়গা পাবেন ব্রাজিলের বিশ্বকাপ দলে, জানালেন আনচেলত্তি
১৯ নভেম্বর ২০২৫
তিউনিসিয়ার বিপক্ষে পেনাল্টি মিসে জয় হারাল ব্রাজিল
১৮ নভেম্বর ২০২৫
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে সময়সীমা বেঁধে দিলেন আনচেলত্তি
০৬ নভেম্বর ২০২৫
ঢাকায় খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা, আসছেন কিংবদন্তি কাফু
০৫ নভেম্বর ২০২৫
হন্ডুরাসকে গোল বন্যায় ভাসাল ব্রাজিল
০৪ নভেম্বর ২০২৫
আবারও নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা, নতুন মুখ একজন
১৭ অক্টোবর ২০২৫
নভেম্বরে দুই ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ যারা
১৪ অক্টোবর ২০২৫
দুই গোলের লিড নিয়েও হারল ব্রাজিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ
  2. প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে কে কোথায়?
  3. ‌বাংলাদেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করল ওয়ালটন
  4. আর্জেন্টিনায় ধর্মঘটে নামছেন ফুটবলাররা
  5. ফেডারেশনগুলোকে মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
  6. বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ দ. আফ্রিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x