Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০৫, ২৩ মে ২০২৩
আপডেট: ১৫:০৬, ২৩ মে ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০৫, ২৩ মে ২০২৩
আপডেট: ১৫:০৬, ২৩ মে ২০২৩
আরও খবর
ইউক্রেন যুদ্ধ থামাতে তিন দেশের ‘নিরাপত্তা বৈঠক’ আরব আমিরাতে
কয়েক সপ্তাহেই পরিষ্কার হবে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে কিনা : ট্রাম্প
মস্কোয় গাড়ি বিস্ফোরণে রুশ জেনারেল নিহত
ইউক্রেন যুদ্ধ বন্ধে মায়ামিতে আলোচনা, যুক্তরাষ্ট্র বলছে ‘গঠনমূলক ও ফলপ্রসূ’
কিয়েভ ও মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় ‘হতাশ’ ট্রাম্প

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ : ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০৫, ২৩ মে ২০২৩
আপডেট: ১৫:০৬, ২৩ মে ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০৫, ২৩ মে ২০২৩
আপডেট: ১৫:০৬, ২৩ মে ২০২৩
বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে জোটের পতাকা দেখা যাচ্ছে। রয়টার্সের ফাইল ছবি

মার্কিন সৈন্যরা একটি বিমান মহড়া চালিয়েছে। ব্রিটিশ মেরিনদের রাতের বেলা সৈকতে অবতরণ এবং ইউরোপজুড়ে যুদ্ধবিমান উড়ানোর পর আকাশ থেকে নেমে আসার মহড়া চালিয়েছে ফরাসি ছত্রীসেনারা। ন্যাটোর পূর্ব সীমান্ত এস্তোনিয়ায় দিকে ন্যাটো মিত্ররা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের ছায়ায় প্রশিক্ষণ মহড়া চালাচ্ছে। খবর এএফপির।

এস্তোনিয়ায় ফরাসি সৈন্যদের কমান্ডার এবং স্প্রিং স্টর্ম অনুশীলনে অংশ নেওয়া লেফটেন্যান্ট কর্নেল এডোয়ার্ড ব্রোস বলেন, “এই মহড়া প্রমাণ করে সংক্ষিপ্ত নোটিশে আমরা খুব দ্রুত (সেনা) মোতায়েন করতে পারি।”

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের ১৫ মাস এবং লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের এক মাস আগে জোটটি তার পূর্ব সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে।

এখন যেহেতু মস্কো কয়েক দশকের স্নায়ুযুদ্ধ-পরবর্তী নীতি ছিঁড়ে ফেলেছে। এ কারণে ন্যাটো তার প্রতিরক্ষা ও পরিকল্পনার সবচেয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে।

ইউরোপে ন্যাটোর সর্বোচ্চ কমান্ডার মার্কিন জেনারেল ক্রিস্টোফার ক্যাভোলি বলেন, “জোটের মধ্যে এই উদ্যোগ বড় পরিবর্তন আনবে, যা আমাদের ভূখণ্ডের প্রতি ইঞ্চি রক্ষার জন্য বড় পরিসরে অভিযানের উপযোগী করবে। আমরা যে নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছি, তার জন্য এটি প্রয়োজনীয়।”

ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের ধ্বংসযজ্ঞে প্রভাবিত হয়ে গত বছর মাদ্রিদে একটি শীর্ষ সম্মেলনে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে স্নায়ুযুদ্ধের সময়কার নীতিতে ফিরে আসে ন্যাটো। এর অর্থ হলো সীমান্তে মস্কোর যেকোনো আক্রমণ থামানো এবং বাল্টিক দেশগুলোর মতো ফ্রন্টলাইন অঞ্চলকে হস্তান্তর না করা, যা পরে পুনরুদ্ধারের প্রয়োজন হবে।

এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি পরিকল্পনা বিভাগের প্রধান ক্রিস্টজান মে বলেন, “এটি পরিষ্কার যে, ন্যাটো একটি কৌশলগত পরিবর্তন এনেছে। সম্মিলিত প্রতিরক্ষা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং আমাদের ঘরকে সাজাতে হবে।”

মস্কো ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে জোটটি তার পূর্ব দিকে আরও কয়েক হাজার সৈন্য সমাবেশ করেছে। মস্কোর ২০১৪ সালের ক্রিমিয়া দখলের পরিপ্রেক্ষিতে স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া এবং বাল্টিক দেশগুলোত আরও চারটি বহুজাতিক ‘যোদ্ধা গোষ্ঠী’ মোতায়েন করেছে তারা।

ন্যাটো সদস্যরা এখন পরিকল্পনা করছে, কীভাবে বাল্টিক দেশ এবং পোল্যান্ডে মোতায়েন করা ব্রিগেডের আকার বৃদ্ধি করা যায়। এর অর্থ ‘যেখানে এবং যখন প্রয়োজন হয়’ সেজন্য আরও হাজার হাজার সৈন্য নিযুক্ত করা।

এস্তোনিয়ার জন্য ব্রিটেনের নিজস্ব ঘাঁটিতে সৈন্যরা প্রস্তুত থাকবে। দেশটির অবস্থান শক্তিশালী করতে ইতোমধ্যে মোটামুটি এক হাজার ব্রিটিশ ও ফরাসি সৈন্য অবস্থান নিয়েছে।

যদিও এস্তোনিয়া এই মডেলে সন্তুষ্ট বলে মনে হচ্ছে, তবে তাদের প্রতিবেশী লিথুয়ানিয়া তাদের দেশে পর্যায়ক্রমে আরও সৈন্য চায় এবং বিষয়টি নিয়ে তাদের প্রধান অংশীদার জার্মানির সঙ্গে আলোচনা করছে।  ফ্রন্টলাইন দেশগুলোর সেনাবাহিনীর সঙ্গে এই সেনা মোতায়েন ন্যাটোর সম্মুখ প্রতিরক্ষা ব্যবস্থা।

ন্যাটো কমান্ডাররা সদর দপ্তরে ফিরে আরও বিস্তারিত পরিকল্পনা করছেন—কীভাবে জোট প্রতিটি অঞ্চলকে রক্ষা করবে। ওই পরিকল্পনা ভিলনিয়াসের শীর্ষ সম্মেলনে নেতারা অনুমোদন দেবেন।

ওই বিস্তারিত পরিকল্পনার মধ্যে রয়েছে কত সৈন্য কোন দেশ থেকে কোথায় যাবে, জাতীয় ও ন্যাটো প্রতিরক্ষা পরিকল্পনা একীভূত করা এবং নতুন উদ্যোগে ব্যয়ের স্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ করা।

ন্যাটো সদস্যপদ ফিনল্যান্ড ও শেষপর্যন্ত সুইডেনকে পূর্ব দিকের অংশকে শক্তিশালী করতে সাহায্য করবে। তবে কমান্ডারদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, স্ক্যান্ডিনেভিয়ান প্রতিবেশীরা কীভাবে এই বৃহত্তর পরিকল্পনার সঙ্গে খাপ খাবে।

৩০ দিনের মধ্যে মোতায়েনের জন্য ৩ লাখ সৈন্যের একটি বহর প্রস্তুতের পরিকল্পনা করেছে মিত্ররা এবং সৈন্যদের প্রতিশ্রুতিবদ্ধ করতে জুনের শেষে একটি সম্মেলন করবে তারা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
০৫ ডিসেম্বর ২০২৫
শক্তি প্রয়োগে হলেও ডনবাসের নিয়ন্ত্রণ নেব : পুতিন
০৩ ডিসেম্বর ২০২৫
ইউরোপ যুদ্ধ চাইলে আমরা এখনই প্রস্তুত : পুতিন
০৩ ডিসেম্বর ২০২৫
ভূখণ্ড নিয়ে ইউক্রেনের সঙ্গে ‘কোনো আপস নয়’ : রুশ কর্মকর্তা
২৪ নভেম্বর ২০২৫
ইউক্রেন শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি
১৪ নভেম্বর ২০২৫
ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক হামলা
২৫ অক্টোবর ২০২৫
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে নতুন পদক্ষেপ
১৯ অক্টোবর ২০২৫
রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের জয় অসম্ভব : সাবেক ব্রিটিশ সেনাপ্রধান
১৩ অক্টোবর ২০২৫
রুশ সামরিক স্থাপনা ছাড়া টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার হবে না : জেলেনস্কি
১১ অক্টোবর ২০২৫
ইউক্রেনকে সহায়তায় রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করবে যুক্তরাজ্য
০৭ অক্টোবর ২০২৫
রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোনে পশ্চিমা যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ জেলেনস্কির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড
  2. জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী তাকাইচির দলের বড় জয়
  3. ইরানে সরকারবিরোধী সহিংসতায় সংস্কারপন্থি চার নেতা গ্রেপ্তার
  4. থাইল্যান্ডের নির্বাচনে রক্ষণশীল দলের জয়
  5. নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে ছয় বছরের কারাদণ্ড দিল ইরান
  6. জাপানের নির্বাচনে বড় জয়ের পথে তাকাইচি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x