১৮ মিনিটের ব্যবধানে চীনে শক্তিশালী দুটি ভূমিকম্প

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের ছিংহাই প্রদেশে আজ মঙ্গলবার (২৮ জুলাই) ১৮ মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।চীনের চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ১৬ মিনিটে ছিংহাই প্রদেশের শিংহাই কাউন্টিতে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।এর ১৮ মিনিট পর একই এলাকায় ৫ দশমিক...