সন্তানদের সামনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

ভারতের উত্তর প্রদেশের মাহোবা জেলায় পাঁচ ও দুই বছর বয়সী দুই শিশুর চোখের সামনে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে এক ব্যক্তি। শনিবার (২৫ জুলাই) রাতে অতিরিক্ত মদপানের প্রতিবাদ করার জের ধরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির। ঘটনাটি ঘটে মাহোবার পানওয়ারি থানা এলাকার বিজরাড়ি গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম হানিফ মনসুরি। পাঁচ বছরের শিশুপুত্রের সাহসী...