Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩৫, ১১ জুলাই ২০২৩
আপডেট: ১৮:৩৭, ১১ জুলাই ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩৫, ১১ জুলাই ২০২৩
আপডেট: ১৮:৩৭, ১১ জুলাই ২০২৩
আরও খবর
নেপালের নির্বাচনে বলেন্দ্র শাহর দল আরএসপি’র নিরঙ্কুশ জয়
নেপালে নিরঙ্কুশ জয়ের পথে বলেন্দ্র শাহর দল আরএসপি
নেপালে সাবেক প্রধানমন্ত্রী ওলিকে নিজের আসনেই হারালেন বালেন্দ্র শাহ
ব্যালট বিপ্লবে পরিবর্তন আসছে নেপালে
নেপালের নির্বাচনে ভোটগণনায় ওলি’র দুর্গে এগিয়ে ‘বালেন’ শাহ

নেপালে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, ছয়জন নিহত

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩৫, ১১ জুলাই ২০২৩
আপডেট: ১৮:৩৭, ১১ জুলাই ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩৫, ১১ জুলাই ২০২৩
আপডেট: ১৮:৩৭, ১১ জুলাই ২০২৩
নেপালের আকাশে হেলিকপ্টার। ফাইল ছবি এএফপির

নেপালের এভারেস্ট অঞ্চলে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুলাই) উড্ডয়নের কিছু সময় বাদে বিধ্বস্তের এই দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ছয় জন। দেশটির বিমান কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

নিহতদের মধ্যে পাঁচজনই মেকিক্সোর পর্যটক। আর বাকিজন নেপালের। তিনি ওই হেলিকপ্টারটির পাইলট।

প্রতিবেদনে এএফপি জানিয়েছে, হেলিকপ্টারটি মানাং এয়ারের। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট আরোহণের প্রবেশদ্বার হিসেবে পরিচিত লুকলার থেকে রওনা দিয়ে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। নেপালের বিমান কর্তৃপক্ষ সিএএএন এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে উড্ডয়নের আট মিনিট পর আকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহা ব্যবস্থাপক প্রতাপ বাবু তিওয়ারি এএফপিকে বলেন, ‘বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয়রা হেলিকপ্টারের ছয় মরদেহ উদ্ধার করেছে।’

এএফপি জানিয়েছে, বিধ্বস্ত আকাশ যানটি অনুসন্ধানে দুটি হেলিকপ্টার ও একটি উদ্ধার টিম মোতায়েন করা হয়েছিল। তবে, বৈরি আবহাওয়ায় দুর্ঘটনাস্থলের কাছাকাছি অবতরণ করতে পারেনি হেলিকপ্টার দুটি।

প্রতাপ বাবু তিওয়ারি বলেন, ‘মরদেহগুলো উদ্ধার করে সড়কপথের মাধ্যমে হেলিকপ্টারের কাছে আনা হয়। এরপর আকাশ পথে মরদেহগুলো কাঠমান্ডুতে নেওয়া হয়।’

উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা লাকপা শেরফা বলেন, ‘দুর্ঘটনাস্থল ছিল বেশ ভয়াবহ। দেখে মনে হচ্ছে, হেলিকপ্টারটি আগে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপরেই মাটিতে ভূপাতিত হয়। ভূপাতিত হওয়ার স্থলে একটি গর্তের তৈরি হয়েছে।’

এদিকে, হেলিকপ্টার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।

নেপালে বেসরকারিভাবে পরিচালিত হেলিকপ্টার শিল্প বেশ এগিয়েছে। হিমালয়ের দেশটিতে পর্যটকদের চলাচলে আকাশযানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে, দেশটি তার দুর্বল বিমান নিরাপত্তার জন্য কুখ্যাত। আর আজকের দুর্ঘটনাটি বিমান দুর্ঘটনার সর্বশেষ ঘটনা।

নেপালে বিমান দুর্ঘটনা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। দেশটিতে দুর্গম রানওয়ে আর হঠাৎ পরিবর্তনশীল আবহাওয়ার কারণে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। হিমালয়ের কোলে অবস্থিত পাহাড়ি এলাকার এই ভূখণ্ডে বিমান চালনার কাজটি বেশ কঠিন।

২০২২ সালের মে মাসে নেপালের উত্তরাঞ্চলে তারা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে মারা গিয়েছিলেন ২২ জন। চার বছর আগে কাঠমান্ডু এয়ারপোর্টে অবতরণের সময় আগুন লেগে বাংলাদেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হলে ৫১ জন নিহত হন।

নেপাল হেলিকপ্টার দুর্ঘটনা পর্যটক
১০ সেপ্টেম্বর ২০২৫
সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে ত্রিভুবন বিমানবন্দর 
১০ সেপ্টেম্বর ২০২৫
দেশজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে নেপাল সেনাবাহিনী
০৯ সেপ্টেম্বর ২০২৫
নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, পুড়ে মারা গেলেন স্ত্রী
০৯ সেপ্টেম্বর ২০২৫
আলোচনার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহবান নেপালের প্রেসিডেন্টের
০৯ সেপ্টেম্বর ২০২৫
নেপালের প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় কে এই বলেন্দ্র শাহ?
০৯ সেপ্টেম্বর ২০২৫
নেপালে বিক্ষোভ : ১১৪ জন যাত্রীসহ ঢাকায় ফিরল বিমান
০৯ সেপ্টেম্বর ২০২৫
নেপালে অবস্থানরত বাংলাদেশিদের ঘরে থাকার পরামর্শ
০৯ সেপ্টেম্বর ২০২৫
সংকট সমাধানের পথে অগ্রসর হতেই পদত্যাগের সিদ্ধান্ত : কেপি শর্মা
০৯ সেপ্টেম্বর ২০২৫
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
০৯ সেপ্টেম্বর ২০২৫
কাঠমান্ডু বিমানবন্দর আংশিকভাবে বন্ধ ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধ বন্ধে তিন শর্ত ইরানের
  2. এক লিটার তেলও হরমুজ প্রণালি দিয়ে যাবে না : ইরান
  3. নিজের শুরু করা যুদ্ধের নিয়ন্ত্রণ কি ট্রাম্পের হাতে?
  4. মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়বে আইইএ সদস্য দেশগুলো
  5. প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের জন্য প্রস্তুত থাকুন : ইরান
  6. ইরান অভিযানের কোনো সময়সীমা নেই : ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x