Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৩০, ২৭ এপ্রিল ২০২৫
আপডেট: ২২:০৭, ২৭ এপ্রিল ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৩০, ২৭ এপ্রিল ২০২৫
আপডেট: ২২:০৭, ২৭ এপ্রিল ২০২৫
আরও খবর
শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জনতা
যৌতুক না পেয়ে এসিড নিক্ষেপে গৃহবধূকে হত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবি
পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত
সৌদির পাশে থাকার ঘোষণা পাকিস্তানের, মক্কায় হামলার তীব্র নিন্দা
‘মক্কা চুক্তি’ নিয়ে নতুন বার্তা এরদোয়ানের

পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে ৫৪ জঙ্গি হত্যা

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৩০, ২৭ এপ্রিল ২০২৫
আপডেট: ২২:০৭, ২৭ এপ্রিল ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৩০, ২৭ এপ্রিল ২০২৫
আপডেট: ২২:০৭, ২৭ এপ্রিল ২০২৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরের একটি রাস্তার পাশে সেনাবাহিনীর সৈন্যরা পাহারা দিচ্ছে। এএফপির ফাইল ছবি

আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকারী ৫৪ জন জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল শনিবার দিনগত রাতভর অভিযান চালিয়ে এই জঙ্গিদের হত্যা করা হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে ভয়াবহ। আজ রোববার (২৭ এপ্রিল) দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এপির।

এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে, নিহত জঙ্গিরা ‘খাওয়ারিজ’, দেশটির সরকার পাকিস্তানি তালেবানদের জন্য এ শব্দ ব্যবহার করে। 

সরাসরি কাউকে দোষারোপ না করে সেনাবাহিনী বলেছে, নিহত সন্ত্রাসীদের তাদের ‘বিদেশি প্রভুরা’ পাকিস্তানের অভ্যন্তরে উচ্চ পর্যায়ের হামলা চালানোর জন্য পাঠিয়েছিল।

আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের জেলা উত্তর ওয়াজিরিস্তানের কাছে পাকিস্তানি তালেবানদের সাবেক শক্ত ঘাঁটির কাছে এই বিদ্রোহীদের হত্যা করা হয়।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে, তখনই এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে, যার বেশিরভাগই পাকিস্তানি তালেবানদের দায়ী করা হয়েছে, যারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত। এটি একটি পৃথক গোষ্ঠী, তবে আফগান তা লেবানদের সঙ্গে মিত্রতা রাখে তারা। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবানরা।

তারপর থেকে অনেক টিটিপি নেতা ও যোদ্ধা আফগানিস্তানে আশ্রয় পেয়েছে।

আজ রোববার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার বিদেশি এক সংবাদমাধ্যমকে বলেন, পশ্চিম সীমান্তের যুদ্ধ থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে মনোযোগ অন্য দিকে সরিয়ে দেওয়ার জন্য নয়াদিল্লি পর্যটক হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে।

পাকিস্তান জঙ্গি হত্যা পাকিস্তান সেনাবাহিনী
০২ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান নতুন সংঘাত নিয়ে উদ্বেগ পাকিস্তানের
২৬ আগস্ট ২০২৬
পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু
২১ আগস্ট ২০২৬
হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান
০৮ আগস্ট ২০২৬
পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস
০৬ আগস্ট ২০২৬
সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
০২ আগস্ট ২০২৬
পাকিস্তানে আত্মঘাতী হামলা, পুলিশসহ নিহত ১৩
০১ আগস্ট ২০২৬
পাকিস্তানে তুষারধস, ৪ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
৩১ জুলাই ২০২৬
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৩৪
২৩ জুলাই ২০২৬
ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
২২ জুলাই ২০২৬
মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চায় পাকিস্তান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফিলিপাইনের হাইস্কুলে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৮
  2. সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
  3. নেপালে এখনও ধ্বংসের ছাপ, কাদার নিচে চাপা মানুষের স্বপ্ন
  4. উন্নয়নশীল দেশের জন্য ১১২ বিলিয়ন ডলারের মূলধন সংগ্রহ বিশ্বব্যাংকের
  5. তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হবেন এরদোয়ান
  6. ইরানের স্কুল ও ক্রীড়া কেন্দ্রে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল : জাতিসংঘ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x