Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৮ আগস্ট ২০২৫
আপডেট: ১১:৫৯, ১৮ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৮ আগস্ট ২০২৫
আপডেট: ১১:৫৯, ১৮ আগস্ট ২০২৫
আরও খবর
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
লরি-অটোরিকশা সংঘর্ষে প্রভাষকসহ নিহত ২
চাকসু নেতার ওপর হামলা, আটক ১
তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ
নিউইয়র্কে আবর্জনার ট্রাকে ধাক্কা খেয়ে বাংলাদেশি তরুণী নিহত

গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছুঁইছুঁই, অনাহারে আরও ৭ ফিলিস্তিনির মৃত্যু

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৮ আগস্ট ২০২৫
আপডেট: ১১:৫৯, ১৮ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৮ আগস্ট ২০২৫
আপডেট: ১১:৫৯, ১৮ আগস্ট ২০২৫
১৪ আগস্ট গাজার আল-তুফাহ এলাকায় ধ্বংসস্তূপ এবং ধ্বংসপ্রাপ্ত ভবনের একটি ছবি দেখা যাচ্ছে। ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ২২৬ জন। এ নিয়ে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৪৪ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৯৪৪ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের মরদেহ হাসপাতালগুলোতে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২২৬ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে।

মন্ত্রণালয় জানায়, বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে, উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন আরও ১৪ জন এবং আহত হয়েছেন অন্তত ১৩২ জন। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ জনে এবং আহত হয়েছেন ১৪ হাজার ৪২০ জনের বেশি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরও সাত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এর ফলে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৮ জনে, এর মধ্যে ১১০ শিশু।

গাজায় ২৪ লাখ মানুষের জন্য ইসরায়েল ২ মার্চ থেকে সব সীমান্ত ক্রসিং পুরোপুরি বন্ধ করে দেওয়ায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে ইসরায়েল ফের হামলা শুরু করে। এরপর থেকে ১০ হাজার ৪০০ জন নিহত এবং ৪৩ হাজার ৮৪৫ জন আহত হয়েছেন।

এর আগে, গত নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

ইসরায়েল-ফিলিস্তিন নিহত গাজা হামলা মৃত্যু
০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
০১ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
১৯ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা
১৭ জানুয়ারি ২০২৬
গাজার ‘শান্তি বোর্ডের’ পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করলেন ট্রাম্প
১৬ জানুয়ারি ২০২৬
গাজার জন্য 'শান্তি বোর্ড' গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
১৫ জানুয়ারি ২০২৬
গাজা যুদ্ধ বন্ধ পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু : ট্রাম্পের দূত
১৪ জানুয়ারি ২০২৬
গাজা গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল আমিরাত
১০ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হামাসের আহ্বান
০৮ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজা পুনর্নির্মাণে অর্থ দেবে না কাতার
০৮ ডিসেম্বর ২০২৫
গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে হামাস-ইসরায়েল মতানৈক্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ
  2. নিউইয়র্কে আবর্জনার ট্রাকে ধাক্কা খেয়ে বাংলাদেশি তরুণী নিহত
  3. ৫৩ বছরে প্রথমবার চাঁদের দিকে মানুষ পাঠাচ্ছে নাসা
  4. জ্বালানি সংকটে কিউবাকে সহায়তা দেবে রাশিয়া : ক্রেমলিন
  5. আলোচনা ব্যর্থ হলে ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের
  6. জোর করে কেন হরমুজ প্রণালি খুলতে পারছেন না ট্রাম্প?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x