Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৩৫, ১২ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৩৫, ১২ জানুয়ারি ২০২৬
আরও খবর
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খসড়া চূড়ান্ত
অভিবাসন নীতিতে নমনীয় হওয়ার কথা বললেন ট্রাম্প
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের
আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি নবায়ন যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান

যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর প্রতিশোধের হুমকি ইরানের

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৩৫, ১২ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৩৫, ১২ জানুয়ারি ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে চলমান বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তেহরান থেকে বিবিসির একটি সূত্র জানায়, সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, দেশজুড়ে প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং প্রায় ৫০ জন নিরাপত্তাকর্মীর মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করেছে। এছাড়া প্রায় ১০ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়। খবর বিবিসির। 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ‘সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত’। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান বিষয়ে সামরিক বিকল্পসহ নানা পথ বিবেচনায় রাখা হচ্ছে।

অপরদিকে, ইরানের সংসদের স্পিকার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ও নৌঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চলমান বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের বিদেশি শক্তির প্ররোচনায় সহিংসতা চালানোর অভিযোগ তুলেছেন।

সরকার দেশজুড়ে ইন্টারনেট সীমিত করে দেওয়ায় প্রকৃত পরিস্থিতি যাচাই করা কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সরাসরি ইরান থেকে খবর সংগ্রহে বড় ধরনের বাধার মুখে পড়েছে।

মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির ধর্মীয় শাসনের অবসানের দাবিতে রূপ নিয়েছে। ২০২২ সালের মাহসা আমিনির মৃত্যুর পর যে গণআন্দোলন হয়েছিল, সেটির পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে।

ইরান হামলা যুক্তরাষ্ট্র মাসুদ পেজেশকিয়ান ডোনাল্ড ট্রাম্প
১৮ জানুয়ারি ২০২৬
ইন্টারনেট সেবা স্বাভাবিক করার কথা ভাবছে ইরান
১৮ জানুয়ারি ২০২৬
ইরানে বিক্ষোভে নিহত কমপক্ষে ৫ হাজার
১৭ জানুয়ারি ২০২৬
বিক্ষোভে প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যোগসূত্র রয়েছে : খামেনি
১৭ জানুয়ারি ২০২৬
ইরানে বিক্ষোভে নিহত ৩ হাজারের বেশি : এইচআরএএনএ
১৭ জানুয়ারি ২০২৬
ইন্টারনেট ব্ল্যাকআউটে থাকা ইরানে এখনো অনিশ্চয়তা
১৭ জানুয়ারি ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা চালানো কেন সহজ হবে না
১৬ জানুয়ারি ২০২৬
ইরানে স্তিমিত হচ্ছে সরকারবিরোধী বিক্ষোভ
১৬ জানুয়ারি ২০২৬
বিক্ষোভে দমন-পীড়নের জেরে ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
১৫ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে ‘জুনের ভুল পুনরাবৃত্তি না করার’ হুঁশিয়ারি ইরানের
১৫ জানুয়ারি ২০২৬
আকাশসীমা বন্ধ করল ইরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মোবাইল কেড়ে নেওয়ায় ৯ তলা থেকে লাফ দিল তিন বোন!
  2. ভারতে যাত্রাবাহী দুই বিমানের সংঘর্ষ
  3. এপস্টেইনকে তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু
  4. মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত
  5. আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের
  6. আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি নবায়ন যুক্তরাষ্ট্রের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x