Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:৫৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:১০, ১২ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:৫৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:১০, ১২ এপ্রিল ২০২৬
আরও খবর
ইরানের সর্বশেষ প্রস্তাবে আছে যেসব শর্ত, যুক্তরাষ্টের প্রতিক্রিয়া কী?
যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
অন্য দেশকে যুক্তরাষ্ট্রের হুকুম করার দিন শেষ : ইরান
ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবেন ট্রাম্প?
যুক্তরাষ্ট্রের অনুরোধ বিবেচনা করছে ইরান, আলোচনায় নতুন কৌশল

‘অতিরিক্ত’ দাবি পরিহারের ওপরই আলোচনার সাফল্য নির্ভর করছে : ইরান

এনটিভি অনলাইন ডেস্ক
০৭:৫৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:১০, ১২ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:৫৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:১০, ১২ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এএফপির ফাইল ছবি

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনা দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। দীর্ঘ ম্যারাথন আলোচনার পর আজ রোববার (১২ এপ্রিল) ভোরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা এখন সম্পূর্ণভাবে ওয়াশিংটনের আচরণের ওপর নির্ভর করছে। খবর এএফপির।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘এই প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের ‘অতিরিক্ত’ এবং ‘বেআইনি’ দাবি থেকে বিরত থাকতে হবে। ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দিতে হবে।

১৯৭৯ সালের বিপ্লবের পর জেডি ভ্যান্সই হলেন সবচেয়ে উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা, যিনি সরাসরি ইরানিদের সঙ্গে বৈঠকে বসেছেন। গত কয়েক সপ্তাহের ভয়াবহ যুদ্ধ মধ্যপ্রাচ্য আর বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, তাই এই বৈঠককে শান্তির পথে একটি বিশাল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আলোচনার মূল বিষয়সমূহ

বাঘাই জানান, গত ২৪ ঘণ্টায় দুই পক্ষ বেশ কিছু স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছে। এর মধ্যে রয়েছে-

১. কৌশলগত হরমুজ প্রণালি খুলে দেওয়া।

২. পারমাণবিক ইস্যু ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ।

৩. যুদ্ধের কারণে হওয়া ক্ষতিপূরণ দাবি।

৪. ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।

৫. মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান।

মুখপাত্র বাঘাই বলেছেন, ইরান তার জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে ও দেশের মানুষের অধিকার রক্ষায় কূটনীতিসহ সব ধরনের পথ অবলম্বনে বদ্ধপরিকর।

চরম অবিশ্বাসের মধ্য দিয়ে শুরু হওয়া এই আলোচনা কি শেষ পর্যন্ত কোনো স্থায়ী চুক্তির দিকে যাবে, নাকি নতুন কোনো শর্তের বেড়াজালে আটকে যাবে—তা জানতে এখন পুরো বিশ্ব দ্বিতীয় দিনের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

উল্লেখ্য, ইসলামাবাদে চলমান এই শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

অন্যদিকে, ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং এই দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ অন্যান্য ঊর্ধ্বতন নেতারাও রয়েছেন।

ইরান আলোচনা যুক্তরাষ্ট্র দাবি সাফল্য

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

২৮ এপ্রিল ২০২৬
ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবেন ট্রাম্প?
২৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের অনুরোধ বিবেচনা করছে ইরান, আলোচনায় নতুন কৌশল
২৬ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, উত্তেজনা বাড়ছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের সর্বশেষ প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প
  2. নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯
  3. ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবেন ট্রাম্প?
  4. সরবরাহ অনিশ্চয়তায় আরও বাড়ল তেলের দাম
  5. মেলানিয়াকে নিয়ে কৌতুক, জিমি কিমেলকে বরখাস্তের দাবি ট্রাম্প দম্পতির
  6. কমেছে স্বর্ণের দাম, অন্য ধাতুর দামও নিম্নমুখী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x