Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১৪:১৬, ১০ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১৪:১৬, ১০ জুলাই ২০২৬
আরও খবর
পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা
আন্দোলনের হুমকির পর মধ্যরাতে সিজেপির সঙ্গে মোদি সরকারের বৈঠক
আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৬৮, ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি মানুষ
কম নম্বর পাওয়ায় চিরকুট লিখে পরীক্ষার্থীর আত্মহত্যা
১৯৪ জন যাত্রী নিয়ে দুবাইগামী ফ্লাইটে ধোঁয়া, জরুরি অবতরণ

বিয়ের দুই দিনের মাথায় নববধূকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১৪:১৬, ১০ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১৪:১৬, ১০ জুলাই ২০২৬
এআই জেনারেটেড

ভারতের তেলেঙ্গানার পাপান্নাপেট গ্রামে ভিন্ন জাতে বিয়ে করার অপরাধে এক নববধূকে তার স্বামীর বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করার অভিযোগ উঠেছে। বিয়ের মাত্র দুই দিনের মাথায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনার একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। খবর এনডিটিভির। 

পুলিশ জানায়, পাপান্নাপেট মণ্ডলের এল্লাপুর গ্রামের বাসিন্দা প্রণয় গত ৬ জুলাই কাউডিপল্লী মণ্ডলের সালাবাতপুর গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। দুজনেই প্রাপ্তবয়স্ক হলেও তাদের জাত আলাদা হওয়ায় তরুণীর পরিবার এই বিয়েতে আপত্তি জানায়। নিরাপত্তার স্বার্থে এই নবদম্পতি স্থানীয় থানায় যোগাযোগ করেছিলেন। তখন পুলিশ উভয় পরিবারকে ডেকে কাউন্সেলিং করে। এ সময় নববধূ স্পষ্ট জবানবন্দি দেন- তিনি স্বামীর সাথেই থাকতে চান। 

আরও পড়ুন : অন্যকে বিয়ে করায় ক্ষোভ, বাড়িতে ঢুকে প্রেমিকাকে কোপালো তরুণ

আরও পড়ুন : খামেনির জানাজায় ৪ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণ

প্রণয়ের মা শ্যামলা জানান, ভিন্ন জাতে বিয়ে করার কারণে কনের আত্মীয়রা শুরু থেকেই তাদের ওপর ক্ষুব্ধ ছিল। বিয়ের দুই দিন পর, গত বুধবার (৮ জুলাই) কনের পরিবারের বেশ কিছু লোক চারটি গাড়ি নিয়ে এল্লাপুর গ্রামে প্রণয়দের বাড়িতে চড়াও হয়।

ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা কেউ উপস্থিত ছিলেন না। সেই সুযোগে হামলাকারীরা ঘরে ঢুকে। প্রণয়ের মা শ্যামলা বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উপস্থিত সবাইকে প্রাণনাশের হুমকি দেয়। এরপর তারা নববধূকে জোরপূর্বক টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। বাড়ির বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় এই অপহরণের পুরো দৃশ্যটি ধরা পড়েছে।

ঘটনার পর পরই প্রণয়ের পরিবার পাপান্নাপেট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তবে পরিবারের অভিযোগ, ঘটনার পর বেশ কিছু সময় পার হয়ে গেলেও পুলিশ এখনও তরুণীকে উদ্ধার বা অপরাধীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নিতে পারেনি।

পাপান্নাপেট থানার পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে। নববধূকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কনেকে উদ্ধারের পর তার বক্তব্য নেওয়া হবে। তদন্তে যদি প্রমাণিত হয় যে তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তবে অপহরণের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভারত অপহরণ বিয়ে
২৭ জুলাই ২০২৬
কম নম্বর পাওয়ায় চিরকুট লিখে পরীক্ষার্থীর আত্মহত্যা
২৭ জুলাই ২০২৬
১৯৪ জন যাত্রী নিয়ে দুবাইগামী ফ্লাইটে ধোঁয়া, জরুরি অবতরণ
২৬ জুলাই ২০২৬
সন্তানদের সামনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী
২৬ জুলাই ২০২৬
ভারতে একই পুরুষকে বিয়ে করলেন তিন বোন, ভিডিও ভাইরাল
২৫ জুলাই ২০২৬
ব্যাংক কর্মকর্তাকে চড় মারলেন ভারতের সাবেক মন্ত্রীর মেয়ে!
২৫ জুলাই ২০২৬
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
২৫ জুলাই ২০২৬
কৃষ্ণসাগরে জাহাজে হামলায় নাবিক নিহতের ঘটনায় উদ্বেগ ভারতের
২৫ জুলাই ২০২৬
ককরোচ পার্টির উল্লাস, ‘ছাত্রশক্তির জয় হোক’
২৫ জুলাই ২০২৬
পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী
২৫ জুলাই ২০২৬
আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’
  2. পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা
  3. জাপানে ভূমিকম্পে শপিংমল ধসে নিখোঁজ ৩০, আটকা বহু মানুষ
  4. জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর শপিংমলে বিস্ফোরণ, আহত ৫০
  5. মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১২ সেতু, বিমানবন্দর ‘অচল’
  6. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x