ভ্রমণের পরিকল্পনা থেকে নিরাপত্তা, পর্যটকদের নতুন ভরসা এআই

আধুনিক প্রযুক্তির দ্রুত প্রসারে ভ্রমণের চিরচেনা চিত্র আমূল বদলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। একসময় ভ্রমণ মানেই ছিল মোটা গাইডবুকের পাতা উল্টানো, ট্রাভেল এজেন্সির দপ্তরে দীর্ঘ অপেক্ষা, হাতে কাগজের মানচিত্র নিয়ে পথ খোঁজা আর অপরিচিত শহরে ভাষাগত জটিলতায় পথ হারানোর দুশ্চিন্তা। কিন্তু এখনকার চিত্র সম্পূর্ণ আলাদা। হাতের মুঠোয় থাকা স্মার্টফোনটিই এখন যেন একজন দক্ষ ট্রাভেল এজেন্ট, অভিজ্ঞ দোভাষী এবং...