Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ০৬ মে ২০২৫
আপডেট: ১২:৫১, ০৬ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ০৬ মে ২০২৫
আপডেট: ১২:৫১, ০৬ মে ২০২৫
আরও খবর
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে থালাপতি বিজয়
কেরালায় অর্ধেকের বেশি আসনে এগিয়ে কংগ্রেস জোট
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
পশ্চিমবঙ্গে বুথফেরত জরিপের নানা ফল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
ভারত মহাসাগরে দাপট বাড়াচ্ছে পাকিস্তান, চীন থেকে পেল সাবমেরিন ‘হাঙ্গর’

ভারতের পদক্ষেপে আঞ্চলিক শান্তি বিঘ্নিত, জাতিসংঘে পাকিস্তানের উদ্বেগ

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ০৬ মে ২০২৫
আপডেট: ১২:৫১, ০৬ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ০৬ মে ২০২৫
আপডেট: ১২:৫১, ০৬ মে ২০২৫
সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখছেন আসিম ইফতেখার। ছবি : এক্স থেকে নেওয়া

পেহেলগাম হামলার ঘটনায় ভারতের সাম্প্রতিক পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতেখার।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) এক রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় সোমবার (৫ মে) পাকিস্তানের অনুরোধে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর জিও নিউজের। 

রাষ্ট্রদূত আসিম ইফতেখার বলেন, ‘কাশ্মীর বিরোধ পাকিস্তান ও ভারতের মধ্যে একটি মৌলিক ইস্যু এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে এর সমাধান করা উচিত। কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান কাশ্মীরি জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। এই মূল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যাবে না।’

আইআইওজেকের (ভারতীয় অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীর) মানবাধিকার পরিস্থিতির দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে আসিম ইফতেখার বলেন, ভারতীয় বাহিনীর হাতে নিরীহ বেসামরিক নাগরিকরা অব্যাহতভাবে নিপীড়ন ও নৃশংসতার শিকার হচ্ছে।

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি জোর দিয়ে বলেন, ইসলামাবাদ বরাবরের মতোই বলেছে, পেহেলগাম হামলার ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। পাকিস্তান একটি স্বাধীন, স্বচ্ছ ও আন্তর্জাতিক তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান।

রাষ্ট্রদূত ইফতেখার আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে প্রথম সারির দেশ ছিল এবং ওই যুদ্ধে ৯০ হাজারের বেশি জীবন উৎসর্গ করেছে। পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে।’

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের দূত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন। 

রাষ্ট্রদূত ইফতেখার বলেন, পাকিস্তান তার প্রতিবেশীদের সঙ্গে সকল সমস্যা সমাধানে সংলাপকে অগ্রাধিকার দেয়। কারণ সংলাপই শান্তির একমাত্র কার্যকর পথ। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদকে ধন্যবাদ জানান।

নিরাপত্তা পরিষদের অধিবেশনের শুরুতে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নিযুক্ত জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খেয়ারি সদস্য রাষ্ট্রগুলোকে ব্রিফ করেন। পরবর্তীতে রাষ্ট্রদূত ইফতেখার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, কাশ্মীরে সাম্প্রতিক মারাত্মক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পেলে তা একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের দিকে মোড় নিতে পারে। নিরাপত্তা পরিষদের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস দুই দক্ষিণ এশীয় প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরও খারাপ হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি ‘বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে’ পৌঁছেছে। তিনি গত ২২ এপ্রিল পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেন, যাতে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত ও আরও অনেকে আহত হন।

নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো হলো- চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এছাড়া পাকিস্তান, আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া ও সোমালিয়া অস্থায়ী সদস্য হিসেবে রয়েছে।

জাতিসংঘ পাকিস্তান ভারত
২৬ ফেব্রুয়ারি ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে প্রার্থী মন্ত্রী খলিলুর রহমান
২৪ ফেব্রুয়ারি ২০২৬
ভূমধ্যসাগরে ২ মাসে ৬০৬ অভিবাসী নিহত : জাতিসংঘ
১৪ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
০৪ ফেব্রুয়ারি ২০২৬
জাতিসংঘে জনবান্ধব নীতিমালা ও ন্যায্য অর্থায়নের আহ্বান ঢাকার
১৫ জানুয়ারি ২০২৬
ইরান ইস্যুতে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
৩১ ডিসেম্বর ২০২৫
নতুন বছরে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন জাতিসংঘ প্রধান
০৯ ডিসেম্বর ২০২৫
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ
০২ ডিসেম্বর ২০২৫
বাজেট কমানো ও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জাতিসংঘের
২৬ নভেম্বর ২০২৫
জাতিসংঘের মহাসচিব নিয়োগে প্রার্থিতা চেয়ে বাংলাদেশসহ সব দেশকে চিঠি
২৫ নভেম্বর ২০২৫
প্রতি ১০ মিনিটে একজন নারী আপনজনের হাতে খুন হন : জাতিসংঘ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের প্রস্তাবের জবাব দিল ওয়াশিংটন : পর্যালোচনায় তেহরান
  2. ৩০ দিনের মধ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  3. শিশু খাদ্যে ইঁদুর মারার বিষ, অতঃপর যা হলো
  4. ভারত মহাসাগরে দাপট বাড়াচ্ছে পাকিস্তান, চীন থেকে পেল সাবমেরিন ‘হাঙ্গর’
  5. ফলপ্রকাশ কাল, পশ্চিমবঙ্গে ‘আবার’ তৃণমূল নাকি ‘এবার’ বিজেপি
  6. ট্রাম্পের সামনে দুটি পথ, ‘অসম্ভব’ সামরিক অভিযান অথবা ‘খারাপ চুক্তি’ : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x