Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ০৪ জুন ২০২৫
আপডেট: ১০:২৮, ১৮ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ০৪ জুন ২০২৫
আপডেট: ১০:২৮, ১৮ জানুয়ারি ২০২৬
আরও খবর
ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুববে : লারিজানি
শত্রুদের ওপর ‘সবচেয়ে কঠোর আঘাত’ হানার হুঁশিয়ারি আইআরজিসির
তেলের জাহাজ পাহারায় প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র : ক্রিস রাইট
ইরানের সরকার পতনের ঝুঁকিতে নেই : মার্কিন গোয়েন্দা রিপোর্ট
যুদ্ধ বন্ধে তিন শর্ত ইরানের

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতীয় স্বার্থবিরোধী : খামেনি

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ০৪ জুন ২০২৫
আপডেট: ১০:২৮, ১৮ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ০৪ জুন ২০২৫
আপডেট: ১০:২৮, ১৮ জানুয়ারি ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এএফপির ফাইল ছবি।

তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যেতে পারবে কিনা- সে বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতিবাচক মনোভাবের বিরুদ্ধে অবস্থান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, পারমাণবিক ইস্যুতে চুক্তিতে পৌঁছাতে মার্কিন প্রস্তাব পুরোপুরি জাতীয় স্বার্থবিরোধী।

গত এপ্রিল থেকে শত্রুভাবাপন্ন দেশ দুটি পাঁচবারেরও বেশি আলোচনায় বসেছে নতুন চুক্তিতে পৌঁছাতে। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর যখন প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন সে সময় এর আগে বৃহৎ শক্তিগুলোর সঙ্গে ইরানের স্বাক্ষর করা চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প আবার নতুন করে আলোচনা শুরু করার পর থেকে ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে এখনো কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। খবর এএফপির।

গত শনিবার ইরান বলেছিল যে, তারা ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু ‘উপাদান’ পেয়েছে, তবে এ বিষয়ে জনসম্মুখে খোলাসা করে জানায়নি কিছু।

বুধবার (৪ জুন) ইরানের টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তির বিষয়ে যে প্রস্তাবনা তুলে ধরেছে তা ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শের ১০০ ভাগ বিরোধী।

খামেনি বলেন, স্বাধীনতার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর কাছ থেকে সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে। 

পারমাণবিক ইস্যুতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি সবচেয়ে বিরোধপূর্ণ প্রসঙ্গ হিসেবে এখন আলোচিত। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তেহরান যতোই পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তির আওতায় তাদের অধিকারের কথা বলুক না কেন, তিনি দেশটিকে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দেবেন না।

এদিকে, আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি পারমাণবিক কর্মসূচির মূল বিষয় এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো কথা থাকতে পারে না।

খামেনি তার বক্তব্যে বলেন, যদি আমাদের ১০০ আণবিক শক্তি কেন্দ্র থাকে কিন্তু সমৃদ্ধকরণের সুযোগ না থাকে তবে সেগুলো আমাদের কোনো কাজেই আসবে না, কেননা পারমাণবিক শক্তি কেন্দ্র চালাতে জ্বালানি প্রয়োজন। যদি আমরা এই জ্বালানি নিজেরা উৎপাদন করতে না পারি তবে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হতে হবে, আর এক্ষেত্রে তাদের অনেক শর্ত থাকতে পারে।

গত সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মিশরের রাজধানী কায়রোতে জাতিসংঘের আণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকে বসেন তিনি।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) তাদের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া আলাদা আরেকটি প্রতিবেদনে আইএইএ জানায়, পারমাণবিক ইস্যুতে ইরানের সহযোগিতা মোটেও সন্তোষজনক নয়।

ইরান এখন ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ করছে, যা ২০১৫ সালের চুক্তিতে উল্লেখ করা ৩.৬৭ শতাংশের অনেক ওপরে। তবে তাদের তৎপরতা পারমাণবিক বোমা তৈরির সক্ষমতার চাইতে অনেক নিচে অবস্থান করছে। পারমাণবিক বোমা তৈরিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা ৯০ শতাংশ থাকতে হয়।

আয়াতুল্লাহ আলী খামেনি ইরান পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্র
০১ মার্চ ২০২৬
যেভাবে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি
০১ মার্চ ২০২৬
প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
০১ মার্চ ২০২৬
অব্যাহত বোমাবর্ষণের মাধ্যমে খামেনির প্রতি শোক জানাবে ইরান
০১ মার্চ ২০২৬
খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
০১ মার্চ ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
১৮ ফেব্রুয়ারি ২০২৬
পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির
১৮ জানুয়ারি ২০২৬
বিক্ষোভে হাজারো মানুষ নিহতের ঘটনা স্বীকার করলেন খামেনি
১৪ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক বাতিল, বিক্ষোভকারীদের প্রতিষ্ঠান দখলের আহ্বান ট্রাম্পের
১৩ জানুয়ারি ২০২৬
ইরানে সরকারপন্থি সমাবেশ, থামছে না সরকারবিরোধী বিক্ষোভ
১০ জানুয়ারি ২০২৬
ইরানে বিক্ষোভ অব্যাহত, জাতীয় স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি সেনাবাহিনীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধ বন্ধে তিন শর্ত ইরানের
  2. এক লিটার তেলও হরমুজ প্রণালি দিয়ে যাবে না : ইরান
  3. নিজের শুরু করা যুদ্ধের নিয়ন্ত্রণ কি ট্রাম্পের হাতে?
  4. মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়বে আইইএ সদস্য দেশগুলো
  5. প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের জন্য প্রস্তুত থাকুন : ইরান
  6. ইরান অভিযানের কোনো সময়সীমা নেই : ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x