Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০৫, ০৪ জুলাই ২০২৫
আপডেট: ২৩:০৭, ০৪ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০৫, ০৪ জুলাই ২০২৫
আপডেট: ২৩:০৭, ০৪ জুলাই ২০২৫
আরও খবর
ট্রাম্পকে নাটালির চিঠি, ‘তোমাকে আনন্দ ছাড়া কিছুই দিতে চাই না’
ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধে’ ঝুঁকিতে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা
নাটালি গুঞ্জনের মধ্যেই ট্রাম্পের হাত ধরে সাংবাদিকদের সামনে হাজির মেলানিয়া
মেলানিয়ার মতোই নাটালি আমাকে ভালোবাসে : ট্রাম্প
ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ কৌশল ঘোষণা ট্রাম্পের

যুদ্ধবিরতির প্রস্তাবে ২৪ ঘণ্টার মধ্যে হামাসের সিদ্ধান্ত চান ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০৫, ০৪ জুলাই ২০২৫
আপডেট: ২৩:০৭, ০৪ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০৫, ০৪ জুলাই ২০২৫
আপডেট: ২৩:০৭, ০৪ জুলাই ২০২৫
গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আল-বুরেইজ ক্যাম্পে ইসরায়েলি হামলার পর ক্ষয়ক্ষতি পরিদর্শন করছে ফিলিস্তিনিরা। ছবি : এএফপি 

গাজায় সম্ভাব্য ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি বলেন, হামাসের কাছ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি জবাব আসার কথা রয়েছে। খবর সিএনএনের। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা দেখব কী ঘটে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা জানতে পারব। কাতার এই সপ্তাহের শুরুতে ইসরায়েল ও হামাসের কাছে একটি সংশোধিত প্রস্তাব পেশ করেছিল, যা ইসরায়েল মঙ্গলবার (১ জুলাই) গ্রহণ করেছে। হামাস অবশ্য জানিয়েছে, তারা অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে আলোচনার পর তাদের সিদ্ধান্ত ঘোষণা করবে।

গত মঙ্গলবার ট্রাম্প বলেন, ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তাবলিতে সম্মত হয়েছে।

এরপরই নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প হামাসকে এই প্রস্তাব মেনে নিতে সতর্ক করে বলেন, আমি আশা করি, মধ্যপ্রাচ্যের ভালোর জন্য হামাস এই চুক্তি মেনে নেবে। কারণ এর চেয়ে ভালো কিছু হবে না — কেবল খারাপই হবে। প্রস্তাবটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাতার ও মিশরকে ধন্যবাদ জানান।

জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি প্রস্তাবে যা আছে 

সর্বশেষ এই প্রস্তাবটি আগের আলোচনার পরিকল্পনা থেকে মৌলিকভাবে ভিন্ন নয়। জিম্মি মুক্তির সংখ্যা ও পূর্ববর্তী অস্থায়ী যুদ্ধবিরতির সময়কাল একই রয়েছে। তবে প্রস্তাবটিতে হামাসের দাবি অনুযায়ী দুটি গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয়েছে; জিম্মিদের মুক্তি পুরো সময়সীমা জুড়ে ধাপে ধাপে হবে এবং যুদ্ধ শেষ করার জন্য একটি ব্যাপক চুক্তি না হলেও ৬০ দিনের পরেও যুদ্ধবিরতি অব্যাহত থাকবে, যার জন্য ট্রাম্প সরাসরি গ্যারান্টি দিয়েছেন।

আলোচনার সঙ্গে জড়িত একটি সূত্র থেকে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী পুরো সময়জুড়ে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি ও ১৮ জন মৃত জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে। যুদ্ধবিরতির প্রথম দিনে, হামাস আটজন জীবিত জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল অনির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দি ও আটককৃতদের মুক্তি দেবে এবং উত্তর গাজার পূর্ব-নির্ধারিত স্থানগুলো থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে। ইসরায়েল এরপর সপ্তম দিনে কিছু মৃত জিম্মির মরদেহ হস্তান্তরের পর দক্ষিণ গাজার কিছু অংশ থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে।

প্রাথমিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েল ও হামাস একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে। গাজায় মোট ৫০ জন ইসরায়েলি জিম্মি এখনও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত আছেন বলে মনে করা হয়। শেষ দুইজন জীবিত জিম্মিকে যুদ্ধবিরতির পঞ্চাশতম দিনে মুক্তি দেওয়া হবে। এই চুক্তি অনুযায়ী, ইসরায়েলের অনুরোধে জিম্মিদের কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই মুক্তি দেওয়া হবে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জাতিসংঘ এবং অন্যান্য সাহায্য সংস্থাগুলোর মাধ্যমে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে শুরু করবে। যেমনটি ১৯ জানুয়ারি শুরু হওয়া আগের যুদ্ধবিরতির সময় হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি-আমেরিকান জিম্মি ইদান আলেকজান্ডার ওয়াশিংটনে ট্রাম্পের সাথে দেখা করেন। তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধ অবশিষ্ট জিম্মিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।

ইসরায়েল-ফিলিস্তিন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি
৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
১৫ ফেব্রুয়ারি ২০২৬
ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১
০৮ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
০১ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
১৯ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা
১৭ জানুয়ারি ২০২৬
গাজার ‘শান্তি বোর্ডের’ পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করলেন ট্রাম্প
১৬ জানুয়ারি ২০২৬
গাজার জন্য 'শান্তি বোর্ড' গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
১৫ জানুয়ারি ২০২৬
গাজা যুদ্ধ বন্ধ পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু : ট্রাম্পের দূত
১৪ জানুয়ারি ২০২৬
গাজা গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল আমিরাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাঝ আকাশে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে বিমানে আগুন, আহত ৫
  2. যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ কানাডার
  3. মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে পাল্টা আঘাতের হুমকি ইরানের
  4. ইরানে ‘অনেক সমস্যা’ রয়েছে, স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  5. এই মুহূর্তে নির্বাচন হলে তা যুদ্ধরত ইউক্রেনকে বিভক্ত করবে : জেলেনস্কি
  6. জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x