Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ০৩ আগস্ট ২০২৫
আপডেট: ০৮:৩১, ০৩ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ০৩ আগস্ট ২০২৫
আপডেট: ০৮:৩১, ০৩ আগস্ট ২০২৫
আরও খবর
প্রকৃত স্বাধীনতা হলো জনগণের রুটি-রুজির অধিকার ফিরে পাওয়া : চিফ হুইপ
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
১৭৫ শিল্পী নিয়ে ‘শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ 
এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ০৩ আগস্ট ২০২৫
আপডেট: ০৮:৩১, ০৩ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ০৩ আগস্ট ২০২৫
আপডেট: ০৮:৩১, ০৩ আগস্ট ২০২৫
ছবি: এএফপি

স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনোভাবেই অস্ত্র ত্যাগ করবে না বলে জানিয়ে দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের এক মন্তব্যের পর হামাস এক বিবৃতিতে এ তথ্য জানায়। 

উইটকফ বলেছিলেন, হামাস তাদের অস্ত্র ত্যাগে আগ্রহ প্রকাশ করেছে। এই দাবির কড়া জবাবে হামাস জানায়, তারা “প্রতিরোধ ও অস্ত্র ধারণের অধিকার” থেকে সরে আসবে না, যতক্ষণ না “জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র” প্রতিষ্ঠিত হয়। খবর বিবিসির। 

ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের শর্তেই যুদ্ধবিরতির আলোচনা করতে চায়। সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্সসহ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা দিয়েছে। আরব দেশগুলোও হামাসকে গাজা থেকে সরে যেতে ও অস্ত্র ত্যাগ করতে আহ্বান জানিয়েছে।

যুক্তরাজ্য জানিয়েছে, যদি ইসরায়েল নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করে, তবে সেপ্টেম্বরে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যদি দ্রুত বন্দিমুক্তি নিয়ে কোনো চুক্তি না হয়, তবে গাজায় যুদ্ধ থামবে না।”

এর মধ্যে হামাস শনিবার (২ আগস্ট) একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে ইসরায়েলি বন্দি এভিয়াতার ডেভিডকে একটি অন্ধকার সুড়ঙ্গে দেখা গেছে।

ডেভিডের পরিবার হামাসের বিরুদ্ধে তাকে ইচ্ছাকৃতভাবে না খাওয়ানোর অভিযোগ করেছে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতি তাকে উদ্ধারের আহ্বান জানিয়েছে।

স্টিভ উইটকফ বর্তমানে ইসরায়েল সফর করছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর গাজায় মানবিক বিপর্যয় ঘিরে আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় বর্তমানে চলমান দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে ‘মানবসৃষ্ট’। তারা বলছে, ইসরায়েল খাদ্য সরবরাহ প্রবেশে বাধা দিচ্ছে। তবে ইসরায়েল বলছে, তারা কোনো সাহায্য আটকে রাখছে না এবং “গাজায় কোনো দুর্ভিক্ষ নেই।”

এদিকে, তেল আবিবে ইসরায়েলি বন্দিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন উইটকফ। ভিডিওতে দেখা যায়, তিনি পৌঁছানোর সময় তাকে করতালি ও সহায়তার আকুতি জানায় পরিবারগুলো।

তিনি বলেন, “শান্তি প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত পুরো যুদ্ধের সমাপ্তি ও সব বন্দির মুক্তি, কোনো আংশিক সমঝোতা নয়।”

উইটকফের সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন তিনি এবং শুক্রবার দক্ষিণ গাজায় এক বিতর্কিত সাহায্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন।

জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৭৩ ফিলিস্তিনি সাহায্য সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। এই হতাহতের বেশিরভাগই ঘটেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফ বিতরণকেন্দ্রের আশপাশে।

ইসরায়েল দাবি করেছে, সাহায্যকেন্দ্রের কাছে হামাস বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং তারা সাধারণ নাগরিককে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে গুলি চালাচ্ছে না।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ।

ইসরায়েল-ফিলিস্তিন হামাস স্বাধীনতা
০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
০১ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
১৯ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা
১৭ জানুয়ারি ২০২৬
গাজার ‘শান্তি বোর্ডের’ পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করলেন ট্রাম্প
১৬ জানুয়ারি ২০২৬
গাজার জন্য 'শান্তি বোর্ড' গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
১৫ জানুয়ারি ২০২৬
গাজা যুদ্ধ বন্ধ পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু : ট্রাম্পের দূত
১৪ জানুয়ারি ২০২৬
গাজা গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল আমিরাত
১০ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হামাসের আহ্বান
০৮ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজা পুনর্নির্মাণে অর্থ দেবে না কাতার
০৮ ডিসেম্বর ২০২৫
গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে হামাস-ইসরায়েল মতানৈক্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘যেকোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে’
  2. গাজার মডেলে লেবানন দখলের পাঁয়তারা ইসরায়েলের
  3. আলোচনায় অগ্রগতি হলেও চূড়ান্ত চুক্তি এখনো অনেক দূরে: ইরানের স্পিকার
  4. ইরান নিয়ে সাংবাদিকের প্রশ্নে রেগে ট্রাম্প বললেন, ‘আউট’
  5. একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া
  6. ‘স্বৈরশাসক’ মন্তব্য ট্রাম্পকে লক্ষ্য করে নয় : পোপ লিও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x