Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৯:০২, ০২ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৯:০২, ০২ অক্টোবর ২০২৫
আরও খবর
‘জামায়াত নেতার গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারা মানবতার ইতিহাসে জঘন্যতম কলঙ্ক’
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
মালয়েশিয়ায় বাংলাদেশি চিকিৎসাধীন, স্বজনদের খুঁজছে হাইকমিশন
‘নারীদের বিষয়ে’ ইশতেহারে যা বলল জামায়াত
‘মায়েরা কাজ করবেন দৈনিক ৫ ঘণ্টা, বাকি ৩ ঘণ্টার টাকা সরকার দেবে’

‘সুমুদ ফ্লোটিলা’য় কে এই বাংলাদেশি বংশোদ্ভূত নারী

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৯:০২, ০২ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৯:০২, ০২ অক্টোবর ২০২৫
যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বানানাস–এর প্রতিষ্ঠাতা রুহি আখতার।

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং অবরোধের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে গ্লোবাল ফ্লোটিলার সঙ্গে যাত্রা করেছেন ব্রিটেনের নিউক্যাসলের মানবতাবাদী কর্মী রুহি লরেন আখতার। রুহি বাংলাদেশি বংশোদ্ভূত এবং নর্থম্বারল্যান্ডে জন্মগ্রহণ করেন।

১৮ সেপ্টেম্বর গ্লোবাল সামুদ ফ্লোটিলায় যোগ দেন তিনি। এতে বিশ্বের বিভিন্ন দেশের মানবতাবাদী কর্মী ও আন্দোলনকারীরা একত্রিত হয়েছেন, যাদের লক্ষ্য গাজায় খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি প্রয়োজনীয় জিনিসের সংকট তুলে ধরা। খবর এশিয়ান স্ট্যান্ডার্ড ও গার্ডিয়ানের।

এদিকে, গাজামুখী আগের ফ্লোটিলাগুলো ইসরায়েলের বাধার মুখে পড়ার পর রুহি আখতার জানিয়েছেন, তাদের নৌযানটি শেষ পর্যন্ত সাইপ্রাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ, নৌকায় থাকা কয়েকজন অংশগ্রহণকারী “উচ্চ ঝুঁকিতে” ছিলেন এবং দলটি চায়নি তারা আটক হোক। খবর গার্ডিয়ানের।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় আখতার বলেন, “মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং করিডর খুলে দেওয়ার পরিবর্তে ইসরায়েলি দখলদার বাহিনী আটকে দিয়েছে। আমরা আমাদের শত শত সহকর্মীর সঙ্গে যোগাযোগ হারিয়েছি এবং ধারণা করছি তারা আটক অবস্থায় আছেন।”

তিনি আরও জানান, এখনও কিছু নৌযান গাজামুখী রয়েছে। একটি নৌযান সম্ভবত গাজার খুব কাছাকাছি আছে। ঠিক কী ঘটছে তা আমরা জানি না, তবে এখনও কিছু নৌযান চলছে।

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বানানাস–এর প্রতিষ্ঠাতা আখতার প্রায় এক মাস ধরে ফ্লোটিলার সঙ্গে আছেন।

রুহি আখতার ২০১৫ সালে এনএইচএস-এ লোয়ার-লিম্ব স্পেশালিস্ট হিসেবে কর্মজীবন শেষ করেন। তিন বছর বয়সী সিরীয় শিশু আয়লান কুরদির সমুদ্রপথে মৃত্যুর মর্মান্তিক ছবি তার জীবন বদলে দেয়। সেখান থেকেই শুরু হয় শরণার্থীদের পাশে দাঁড়ানোর যাত্রা।

তার প্রতিষ্ঠিত সংগঠন রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বানানাস বিগত এক দশকে গ্রীস, লেবানন ও গাজায় হাজারো শরণার্থী পরিবারকে খাদ্য, পোশাক ও জরুরি সহায়তা পৌঁছে দিয়েছে। সংগঠনটি নারীনেতৃত্বাধীন ও কমিউনিটি-ভিত্তিক, যেখানে অনেক স্বেচ্ছাসেবক নিজেরাও বাস্তুচ্যুত।

রুহির চাচা নিউক্যাসলের সাবেক লর্ড মেয়র ও স্বতন্ত্র কাউন্সিলর হাবিব রহমান বলেন, “আমার ভাতিজিকে নিয়ে আমি গর্বিত। তার সাহসিকতা মানবতা ও ন্যায়ের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। যদিও তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, তবে আমরা তার পাশে আছি। বিশ্বনেতাদের এখনই এগিয়ে আসা উচিত।”

ফ্লোটিলায় যোগ দেওয়ার আগে রুহি বলেন, “অন্যায়ের মুখে নীরব থাকা কোনো বিকল্প নয়। বহুদিন ধরে ফিলিস্তিনিদের খাদ্য, পানি, ভূমি, নিরাপত্তা ও চলাফেরার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই যাত্রা নীরব প্রতিবাদ নয়, এটি সংহতির ঘোষণা—একটি স্মরণ করিয়ে দেওয়া যে বিশ্ব তাকিয়ে আছে।”

ইসরায়েল-ফিলিস্তিন সুমুদ ফ্লোটিলা বাংলাদেশি নারী
১৯ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা
১৭ জানুয়ারি ২০২৬
গাজার ‘শান্তি বোর্ডের’ পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করলেন ট্রাম্প
১৬ জানুয়ারি ২০২৬
গাজার জন্য 'শান্তি বোর্ড' গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
১৫ জানুয়ারি ২০২৬
গাজা যুদ্ধ বন্ধ পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু : ট্রাম্পের দূত
১৪ জানুয়ারি ২০২৬
গাজা গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল আমিরাত
১০ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হামাসের আহ্বান
০৮ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজা পুনর্নির্মাণে অর্থ দেবে না কাতার
০৮ ডিসেম্বর ২০২৫
গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে হামাস-ইসরায়েল মতানৈক্য
৩০ নভেম্বর ২০২৫
গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা, নিহত ৭০ হাজার ছাড়াল
২৬ নভেম্বর ২০২৫
পশ্চিম তীর ছাড়তে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি চাপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. থাইল্যান্ডের নির্বাচনে রক্ষণশীল দলের জয়
  2. নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে ছয় বছরের কারাদণ্ড দিল ইরান
  3. জাপানের নির্বাচনে বড় জয়ের পথে তাকাইচি
  4. পাকিস্তান থেকে রেল কোচ ও ওয়াগন কিনতে চায় বাংলাদেশ
  5. চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮
  6. থাইল্যান্ডে সাধারণ নির্বাচন আজ, হচ্ছে গণভোটও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x