Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫০, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ২২:০৮, ১৫ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫০, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ২২:০৮, ১৫ মার্চ ২০২৬
আরও খবর
ড্রোন হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলল
আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
সংঘাতের ভিডিও প্রচারের দায়ে আমিরাতে গ্রেপ্তার ১০
ঈদে বহু সংস্কৃতির মেলবন্ধন

উদযাপনের বৈচিত্র্যে যেভাবে পালিত হয় দুবাই প্রবাসীদের ঈদ

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫০, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ২২:০৮, ১৫ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫০, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ২২:০৮, ১৫ মার্চ ২০২৬
দুবাইয়ের ঈদ উৎসব, যেখানে ২৬টি দেশের প্যাভিলিয়ন ৮০টি সংস্কৃতির প্রতিনিধিত্ব করে।

প্রাণবন্ত ও বহুমাত্রিক সংস্কৃতির জন্য পরিচিত সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর দুবাই। বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা এই শহরে তাদের নিজস্ব ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দুবাইয়ের বৈচিত্র্যময় পরিবেশকে আপন করে নিয়েছেন। যার প্রতিফলন ঘটে পবিত্র ঈদুল ফিতরের উদযাপনেও। দুবাইয়ে বসবাসরত চারজন প্রবাসীর ঈদ কাটানোর বিশেষ অভিজ্ঞতা এই প্রতিবেদনে তুলে ধরেছে গালফ নিউজ। 

আজিজা আলখালফি : ঐতিহ্যের উত্তরাধিকার

মরক্কো বংশোদ্ভূত ৬৪ বছর বয়সী আজিজা আলখালফি ২০২৩ সাল থেকে দুবাইয়ে বসবাস করছেন। তার কাছে ঈদের আনন্দ মানেই ঘর পরিষ্কার করা, নতুন পোশাক কেনা ও শিশুদের উপহার দেওয়া। আজিজার প্রিয় মুহূর্ত হলো তার নাতি ইউসুফের হাতে ‘ঈদি’ বা সালামি তুলে দেওয়া। বিশেষ করে তার রান্নাঘর থেকে ভেসে আসা মরক্কোর ঐতিহ্যবাহী ‘কাব আল গজল’ ও ‘ফেক্কাস’ এবং মিশরের ‘কাহক’ ও ‘গোরায়েবা’ মিষ্টির সুবাস ঈদের দিনটিকে বিশেষ করে তোলে। অন্তত চার প্রজন্ম ধরে চলে আসা এই রন্ধনশৈলী আজিজা এখন পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিচ্ছেন।

অ্যাবি কাদোম : সহমর্মিতার হাত

ইরাকি-কানাডিয়ান ৪৪ বছর বয়সী অ্যাবি কাদোম ২০০৪ সাল থেকে দুবাইয়ে আছেন। তার কাছে ঈদ মানে কেবল নিজের পরিবারের সঙ্গে আনন্দ করা নয়, বরং সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো। তিনি ‘হোপ আমেল ইউএই’ নামক একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ পরিচালনা করেন। যার মাধ্যমে আর্থিক সংকটে থাকা পরিবারগুলোকে ঈদের পোশাক, খেলনা ও প্রয়োজনীয় মুদি পণ্যের ভাউচার দেওয়া হয়। মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের আত্মমর্যাদা ফিরিয়ে দেওয়াই তার ঈদের আসল সার্থকতা।

বাসিম কালীল : শেকড়ের টানে

শ্রীলঙ্কান যুবক বাসিম কালীল গত চার বছর ধরে দুবাইয়ে কর্মরত। তিনি ঈদের দিনটি খুব সাধারণভাবেই পালন করতে পছন্দ করেন। পরিবারের সঙ্গে মসজিদে যাওয়া ও দুপুরে শ্রীলঙ্কান ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা তাদের প্রধান রীতি। বাসিমের কাছে দুবাইয়ের ঈদের সবচেয়ে বড় আকর্ষণ হলো বিভিন্ন দেশের পোশাক ও উৎসবের বৈচিত্র্য দেখা। আগে তিনি বড়দের কাছ থেকে ঈদি গ্রহণ করতেন। তবে এখন তিনি নিজেই তার ছোট ভাইবোন ও কাজিনদের ঈদি দিয়ে বড় হওয়ার নতুন দায়িত্ব উপভোগ করছেন।

খাদিজা শেখ : কৃতজ্ঞতার মুহূর্ত

মুম্বাই থেকে আসা ২৫ বছর বয়সী খাদিজা শেখ গত পাঁচ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন। তার শৈশবের ঈদের স্মৃতি জড়িয়ে আছে মুম্বাইয়ের মোহাম্মদ আলী রোডের কেনাকাটায়। তবে দুবাইয়ে তিনি এখন মিনা বাজার ও কারামায় ঘুরে বেড়াতে পছন্দ করেন। ঈদের দিন সকালে বাবার নিজ হাতে বানানো ‘ক্ষীর’ বা চালের পুডিং দিয়ে নাস্তা করা তাদের পরিবারের দীর্ঘ তিন প্রজন্মের ঐতিহ্য। খাদিজার মতে, দুবাই তাকে শিখিয়েছে যে ঈদ কেবল একটি উৎসব নয়, এটি পরিবার ও কৃতজ্ঞতার এক গভীর অভিজ্ঞতা।

দুবাইয়ের এই বৈচিত্র্যময় উদযাপন প্রমাণ করে, ভৌগোলিক দূরত্ব থাকলেও মানুষ তার শেকড় ও সংস্কৃতির মাধ্যমেই একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকে।

আরব আমিরাত দুবাই
১৯ অক্টোবর ২০২৫
সেকেন্ডে ডাউনলোড হবে ৯টি সিনেমা
১৯ অক্টোবর ২০২৫
চার স্ত্রী ও ১৪৪ সন্তানসন্ততি নিয়ে যেভাবে কাটছে সুখের জীবন
০৪ আগস্ট ২০২৫
লটারিতে ৬৩ কোটি টাকা জিতলেন দুবাই প্রবাসী বাংলাদেশি
১৭ জুলাই ২০২৫
দুবাইয়ে বিয়ের জন্য ১০ দিনের ছুটি, মানতে হবে যেসব শর্ত
১১ জুলাই ২০২৫
এআই নির্ভর স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু করল দুবাই
১১ জুলাই ২০২৫
প্রবাসীদের জন্য স্বস্তির খবর দিল আরব আমিরাত
২৪ জুন ২০২৫
সেরা শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স
  •  
সর্বাধিক পঠিত
  1. ওষুধের ওপর ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক আরোপ
  2. মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  3. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
  4. ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া
  5. ট্রাম্পের হুমকির পর পাল্টা হামলার অঙ্গীকার ইরানের
  6. ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x