Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩০, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:৩২, ৩১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩০, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:৩২, ৩১ মার্চ ২০২৬
আরও খবর
ইরান যুদ্ধ : জ্বালানিতে সবচেয়ে বেশি সঙ্কটে পড়তে পারে বাংলাদেশ
মোজতবা খামেনির প্রশংসায় সিক্ত হিজবুল্লাহ
কে ট্রাম্পকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন?
ইরান যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে : ট্রাম্প
দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হতে পারে : ট্রাম্প
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

হরমুজ পুনরায় চালু না করেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩০, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:৩২, ৩১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩০, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:৩২, ৩১ মার্চ ২০২৬
ডোনাল্ড ট্রাম্প ও হরমুজ প্রণালি। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের বলেছেন, হরমুজ প্রণালি যদি বন্ধও থাকে, তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে চান। দেশটির প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, এতে সম্ভবত জলপথটির ওপর তেহরানের কঠোর নিয়ন্ত্রণ আরও বাড়বে। একই সঙ্গে এটি পুনরায় খোলার কাজটি পরবর্তীতে জটিল একটি কাজে পরিণত হবে। 

সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ও তার মিত্ররা অনুধাবন করেতে পেরেছেন, সংকীর্ণ এই জলপথটি খুলে দেওয়ার অভিযান শুরু করলে তা যুদ্ধকে পূর্বনির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমার বাইরে ঠেলে দেবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রকে তার প্রধান লক্ষ্যগুলো অর্জন করা উচিত, যার মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত এবং দেশটির নৌবাহিনীকে দুর্বল করা এবং শত্রুতা কমিয়ে আনা। পাশাপাশি তেহরানকে অবাধ বাণিজ্য প্রবাহ পুনরায় শুরুর জন্য কূটনৈতিকভাবে চাপ দেওয়া। তাতে ব্যর্থ হলে, ওয়াশিংটন হরমুজ প্রণালি পুনরায় খোলার ব্যাপারে নেতৃত্ব দিতে ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের ওপর চাপ দেবে। 

কর্মকর্তারা আরও বলেন, প্রেসিডেন্টের সিদ্ধান্ত নেওয়ার মতো সামরিক বিকল্পও রয়েছে, তবে সেগুলো এখন তার অগ্রাধিকার নয়।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি যত বেশি দিন বন্ধ থাকবে, ততই তা বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করবে এবং জ্বালানির দাম বাড়িয়ে দেবে। জ্বালানি সরবরাহে ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের মিত্রসহ একাধিক দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। খাদ্য উৎপাদনের জন্য সার বা কম্পিউটার চিপ তৈরির জন্য হিলিয়ামের মতো উপকরণের ওপর নির্ভরশীল যেসব শিল্প, সেগুলো সরবরাহ ঘাটতির কারণে ভুগছে।

বিশ্লেষকদের মতে, দ্রুত জলপথটি চালু না হলে তেহরান বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টি করতে থাকবে। এতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হয় কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা করে অথবা বলপূর্বক এই সংকটের অবসান ঘটাতে হবে। তবে দ্রুত যুদ্ধ শেষ করতে ট্রাম্পের যে আকাঙ্ক্ষা, সেটি তার অন্যান্য পদক্ষেপের সঙ্গে সাংঘর্ষিক। এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস ত্রিপোলি এবং ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। ট্রাম্প ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সদস্যদেরও মোতায়েনের নির্দেশ দিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থলসেনা পাঠানোর কথা বিবেচনা করছেন।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার হুমকি প্রদান সত্ত্বেও ট্রাম্প ও তার প্রশাসন বলছে, এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটি যুক্তরাষ্ট্রের জ্বালানি চাহিদার জন্য অপরিহার্য নয়।

এই মাসে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ প্রায় ৪০টি দেশ অঙ্গীকার করেছে, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য যথাযথ প্রচেষ্টায় অবদান রাখতে তারা প্রস্তুত।

ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহণ করা হয়। ২০২৪ সালে এই প্রণালি দিয়ে পাঠানো অপরিশোধিত তেলের ৮৪ শতাংশ ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ৮৩ শতাংশ এশিয়ার বাজারে পাঠানো হয়েছিল।

প্রণালিটির ওপর ইরানের নিয়ন্ত্রণের ফলে গত সোমবার মার্কিন বাজারে অপরিশোধিত তেলের মূল্য ২০২২ সালের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা ধারণা করছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম ২০০ ডলারে পৌঁছে যেতে পারে।

ডোনাল্ড ট্রাম্প জ্বালানি তেল হরমুজ প্রণালি ইরান-ইসরায়েল যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

১১ ঘন্টা আগে
নিজেদের তেল নিজেরাই জোগাড় করো : মিত্রদের ট্রাম্প
২২ ঘন্টা আগে
হরমুজ প্রণালি থেকে মিত্রদের নিজ উদ্যোগে তেল আনতে বললেন ট্রাম্প
৩০ মার্চ ২০২৬
ট্রাম্প কি ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে পারবেন?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প
  2. এফবিআই প্রধান কাশ প্যাটেলের ভিডিও ভাইরাল, যা জানা গেল
  3. বেসামরিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ক্ষোভ
  4. ইসরায়েলে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেয়ার আইনে ইইউর নিন্দা, জার্মানির উদ্বেগ
  5. লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৬৮
  6. শিশুদের সোশ্যাল অ্যাকাউন্ট খোলার বিষয়ে নিষেধাজ্ঞা ‘পুরোপুরি’ না মানার অভিযোগ অস্ট্রেলিয়ার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x