উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

রাইডশেয়ারিং অ্যাপ উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম জামশেদ হাসান। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশে উবারের ব্যবসা ও কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে দেশে উবারের চলমান কার্যক্রম ও নতুন ধরনের পরিবহনসেবা সম্প্রসারণে কাজ করবেন তিনি।জামশেদের পেশাগত অভিজ্ঞতা ১৫ বছরের বেশি। বিক্রয়, ব্যবসা সম্প্রসারণ, কৌশলগত অংশীদারত্ব ও বাণিজ্যিক ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা রয়েছে। ফিনটেক, লজিস্টিকস ও...