নতুন ফোন নয়, পুরোনোটাই দীর্ঘদিন টিকিয়ে রাখবেন যেভাবে

প্রতি বছরই নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। নতুন মডেলে থাকে আকর্ষণীয় নকশা, নতুন কিছু ফিচার কিংবা আগের তুলনায় সামান্য উন্নতি। এসব দেখেই অনেকের মনে হয়, পুরোনো ফোনটি বুঝি আর রাখার মতো নয়। কিন্তু আপনার বর্তমান ফোনটি যদি ভালোভাবেই কাজ করে, তাহলে শুধু নতুন মডেল এসেছে বলেই সেটি বদলে ফেলার প্রয়োজন নেই।সঠিকভাবে যত্ন নিলে একটি স্মার্টফোন প্রতি বছর তো নয়ই, এমনকি দুই বছর পরপরও...