Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ০৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:৪২, ০৫ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ০৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:৪২, ০৫ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর কাছ থেকে আদায়ে আগ্রহী ট্রাম্প
ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন : উত্তপ্ত পারস্য উপসাগর
‘যুক্তরাষ্ট্র আলোচনার কথা বলে গোপনে হামলার পরিকল্পনা করছে’
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মাথায় ‘বাজ পড়ার মতো’ ইরানের নতুন প্রস্তাব
ইরানে পানি সরবরাহ স্থাপনা ও বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ০৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:৪২, ০৫ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ০৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:৪২, ০৫ ডিসেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অন্যান্য অভিবাসীদের জন্য কাজের অনুমতির মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ১৮ মাস করেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই পদক্ষেপ অভিবাসনের বিরুদ্ধে প্রশাসনের ব্যাপক কঠোরতার একটি অংশ এবং এটি এমন এক সময় করা হলো, যখন এর মাত্র দুই দিন আগে ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন আবেদন স্থগিত করা হয়েছে।

গত ২০২১ সালে আফগানিস্তান থেকে আমেরিকার সামরিক বাহিনী প্রত্যাহারের পর পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী এক আফগান ব্যক্তি গত সপ্তাহে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যা করার অভিযোগের পর, এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস)-এর পরিচালক জোসেফ এডলো কাজের অনুমতির এই পদক্ষেপের কারণ হিসেবে গত নভেম্বর ২৬ তারিখের গুলি চালানোর ঘটনা উল্লেখ করেছেন।

এডলো এক বিবৃতিতে বলেন, কর্মসংস্থান বিষয়ে অনুমতির সর্বোচ্চ বৈধতার সময়কাল কমানো নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্রে কাজের জন্য আসা ব্যক্তিরা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে না বা ক্ষতিকর আমেরিকান-বিদ্বেষী মতাদর্শ প্রচার করবে না।

এডলো আরও বলেন, যুক্তরাষ্ট্রের রাজধানীতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর ওই হামলার পর, আরও স্পষ্ট হয়ে গেছে যে ইউএসসিআইএস-কে বিদেশিদের নিয়মিত যাচাই প্রক্রিয়া চালাতে হবে। ওই ঘটনায়, হামলাকারী একজন বিদেশি এবং তিনি পূর্ববর্তী প্রশাসনের সময়ে এই দেশে প্রবেশ করেন।

ইউএসসিআইএস জানিয়েছে, ওয়ার্ক পারমিট পদক্ষেপটি শরণার্থী হিসেবে প্রবেশ করা অভিবাসী, আশ্রয়প্রাপ্ত অভিবাসী ও যাদের বহিষ্কার স্থগিত করা হয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসন ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন আবেদন স্থগিত করেছে। এই সব বিদেশি নাগরিক ইতোমধ্যেই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ওই সব দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব প্রক্রিয়াকরণও স্থগিত করা হয়েছে। 

যে সব দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব প্রক্রিয়া স্থগিত করা হয়েছে, সেই দেশগুলোর মধ্যে রয়েছে—আফগানিস্তান, ইয়েমেন, হাইতি, ভেনেজুয়েলা, সুদান ও সোমালিয়া।

যুক্তরাষ্ট্র শরণার্থী
২৪ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে হামলার ঝুঁকি নিয়ে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা, প্রতিবেদনে ক্ষুব্ধ ট্রাম্প
২২ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাম্পের শুল্ক নীতি বাতিলের পেছনে কে এই ভারতীয়
২১ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি ‘অপ্রয়োজনীয়’, চুক্তি ‘অর্জনযোগ্য’ : ইরান
২০ ফেব্রুয়ারি ২০২৬
হামলা চালালে মার্কিন ঘাঁটি হবে ‘প্রধান লক্ষ্যবস্তু’ : ইরান
১৯ ফেব্রুয়ারি ২০২৬
ইরানকে ‘অর্থবহ চুক্তি’ করতে হবে, নয়তো ‘খারাপ কিছু ঘটবে’ : ট্রাম্প
১৯ ফেব্রুয়ারি ২০২৬
সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
১৯ ফেব্রুয়ারি ২০২৬
সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
১৯ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
১৭ ফেব্রুয়ারি ২০২৬
চুক্তির লক্ষ্যে ‘নির্দেশনা নীতি’র প্রশ্নে একমত ইরান ও যুক্তরাষ্ট্র
১৭ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা, হরমুজ প্রণালিতে ইরানের মহড়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আলোচনা ব্যর্থ হলে ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের
  2. জোর করে কেন হরমুজ প্রণালি খুলতে পারছেন না ট্রাম্প?
  3. ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর কাছ থেকে আদায়ে আগ্রহী ট্রাম্প
  4. হাইতিতে দলবদ্ধ হামলায় নিহত ৭০, বাস্তুচ্যুত হাজারো মানুষ
  5. হরমুজ প্রণালি বন্ধের দায়িত্বে থাকা ইরানি নৌকমান্ডার নিহত
  6. জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে জি৭

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x