মসজিদ কমিটি নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘরে অগ্নিসংযোগ

মাদারীপুরের ঘটমাঝিতে মসজিদ কমিটি গঠন ও আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে নারীসহ অন্তত ১০ জন। শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টি বাড়িঘর।খবর পেয়ে আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।পুলিশ জানায়, আজ ভোর ৬টায়...