Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ২০ জুলাই ২০২৫
আপডেট: ০৮:১৮, ২০ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ২০ জুলাই ২০২৫
আপডেট: ০৮:১৮, ২০ জুলাই ২০২৫
আরও খবর
বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
রাজশাহীতে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯৭৪
ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে মামা-ভাগ্নের মৃত্যু
ফটিকছড়িতে গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১৬, অপুষ্টিতে নবজাতকের মৃত্যু

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ২০ জুলাই ২০২৫
আপডেট: ০৮:১৮, ২০ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ২০ জুলাই ২০২৫
আপডেট: ০৮:১৮, ২০ জুলাই ২০২৫
১৭ জুলাই অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলার সময় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলির ওপর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ছবি: এএফপি

ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে। এ হামলায় শনিবার (১৯ জুলাই) ভোর থেকে শুরু করে পুরো দিনজুড়ে কমপক্ষে ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের টানা অবরোধ ও মানবিক সহায়তার ঘাটতিতে গাজায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের টানা অবরোধ ও মানবিক সহায়তার ঘাটতিতে গাজায় এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। গাজা সিটির আল-শিফা হাসপাতালের পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে জানান, ৩৫ দিন বয়সী ওই শিশু অপুষ্টিতে মারা গেছে। শনিবার হাসপাতালে আরও একজন একই কারণে প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালের জরুরি বিভাগগুলো অভূতপূর্ব সংখ্যক ক্ষুধার্ত মানুষের ভিড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত ১৭ হাজার শিশুকে মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে। স্বাস্থ্য সূত্র জানিয়েছে, শনিবার ভোর থেকে শুরু করে পুরো দিনজুড়ে কমপক্ষে ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে খাদ্যের সন্ধানে যাওয়ার সময় গুলিতে নিহত হন।

গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহর দুটি ভিন্ন স্থানে ইসরায়েলি গুলিতে এসব মানুষ নিহত হয়েছেন। তিনি জানান, হতাহতদের সবার দিকেই “সরাসরি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে”।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, মে মাসের শেষদিক থেকে যখন জাতিসংঘ ও বিভিন্ন দাতব্য সংস্থার ৪০০ কেন্দ্র বন্ধ করে দিয়ে শুধুমাত্র চারটি বিতরণকেন্দ্র চালু করে জিএইচএফ, তখন থেকেই ওইসব স্থানের আশেপাশে ইসরায়েলি বাহিনী ও বেসরকারি মিলিশিয়াদের হাতে প্রায় ৯০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল-খালিদি বলেন, “একদিকে সাঁজোয়া যান, অন্যদিকে ট্যাঙ্ক – দুই দিক থেকেই গুলি চালানো হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমাদের সবাইকে মেরে ফেলার জন্যই এসেছে তারা।”

আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল-বারবারি বলেন, “জিএইচএফ-এর ত্রাণ কেন্দ্রগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কেউ নিরাপদ নয়। আমার ভাই খাদ্য নিতে গিয়েছিল, বাঁচতে চেয়েছিল। আমরাও বাঁচতে চাই, অন্যদের মতোই।”

গাজা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খৌদারি জানান, খাদ্যের আশায় লাইনে দাঁড়ানো পরিবারগুলো এখন স্বজনদের দাফন করছে।

এদিকে, জিএইচএফ দাবি করেছে, নিহতের ঘটনাগুলো তাদের কেন্দ্র থেকে “কয়েক কিলোমিটার দূরে এবং তাদের কেন্দ্র খোলার আগেই” ঘটেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা এ ঘটনার তদন্ত করছে।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা মৃত্যু হামলা নিহত
০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
০১ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
১৯ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা
১৭ জানুয়ারি ২০২৬
গাজার ‘শান্তি বোর্ডের’ পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করলেন ট্রাম্প
১৬ জানুয়ারি ২০২৬
গাজার জন্য 'শান্তি বোর্ড' গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
১৫ জানুয়ারি ২০২৬
গাজা যুদ্ধ বন্ধ পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু : ট্রাম্পের দূত
১৪ জানুয়ারি ২০২৬
গাজা গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল আমিরাত
১০ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হামাসের আহ্বান
০৮ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজা পুনর্নির্মাণে অর্থ দেবে না কাতার
০৮ ডিসেম্বর ২০২৫
গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে হামাস-ইসরায়েল মতানৈক্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
  2. ইরানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কূটনীতিকরা : অ্যাক্সিওস
  3. ইরানে স্থলবাহিনী পাঠানো ‘এখনই জরুরি নয়’ : ট্রাম্প
  4. মার্কিন ঘাঁটির কাছে বিক্ষোভ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৭
  5. হরমুজ প্রণালি না খুললে ইরানে ‘নরক নেমে আসবে’, হুঁশিয়ারি ট্রাম্পের
  6. তেলের উৎপাদন কোটা আবার বাড়ালো ওপেক-প্লাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x