Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
বিএনপিনেতার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন যুবক আটক
চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি সংসদে হামলা-ভাঙচুর
গাজা পুনর্গঠনে ট্রাম্পের অর্থ সহায়তার প্রতিশ্রুতির পর ইসরায়েলি হামলায় নিহত ১১
ইরানে দীর্ঘমেয়াদি হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
বিএনপির সাবেক এমপির গাড়িতে দুর্বৃত্তদের হামলা

ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
গাজা উপত্যকার একটি এলাকায় ইসরায়েলি হামলার পর একত্রিত হয়েছে কয়েকজন ফিলিস্তিনি শিশুকিশোর। ছবি : এএফপি

ইসরায়েলি হামলায় আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর থেকে গাজায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে, একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা দাবি করেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে এই হামলাগুলো চালানো হয়েছে।

মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি গত মাসে দ্বিতীয় ধাপে প্রবেশ করলেও ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতা অব্যাহত রয়েছে। ইসরায়েল এবং হামাস উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অধীনে উদ্ধারকারী দল হিসেবে কাজ করা গাজা সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, উত্তর গাজায় বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে হামলা চালানো হয়েছে এবং দক্ষিণ গাজার একটি এলাকাকে লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয়েছে।

গাজা সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, উত্তরের জাবালিয়াতে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ভোরের দিকে পৃথক এক হামলায় আরও পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া, গাজা সিটিতে ইসরায়েলি গোলাবর্ষণে আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যাদিকে, গাজার আল-শিফা এবং নাসের হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাদের কাছে অন্তত সাতজনের মরদেহ এসেছে।

ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি বাহিনী এসব হামলা চালাচ্ছে। ওই কর্মকর্তা বলেন, চুক্তি লঙ্ঘনের মধ্যে বেশ কয়েকজন সশস্ত্র ‘সন্ত্রাসী’কে শনাক্ত করা হয়েছে যারা 'ইয়েলো লাইন' বা হলুদ রেখার পূর্ব দিকে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনাদের অবস্থান সংলগ্ন ধ্বংসস্তূপের কাছে আশ্রয় নিয়েছিল। ধারণা করা হচ্ছে তারা ওই এলাকার ভূগর্ভস্থ অবকাঠামো থেকে বেরিয়ে এসেছিল।

ওই সামরিক কর্মকর্তা আরও বলেন, সশস্ত্র অবস্থায় আইডিএফ সেনাদের কাছাকাছি হলুদ রেখা অতিক্রম করা একটি সুস্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন। এটি প্রমাণ করে হামাস কীভাবে পরিকল্পিতভাবে সেনাদের ক্ষতি করার উদ্দেশ্যে চুক্তি লঙ্ঘন করছে।

গত বছরের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েলি সেনারা তথাকথিত ‘হলুদ রেখা’ থেকে পিছু হটলেও তারা এখনও ভূখণ্ডের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, একই সময়ে তাদের অন্তত চারজন সৈন্য নিহত হয়েছে।

ফিলিস্তিন, ইসরায়েল-ফিলিস্তিন গাজা হামলা
১৯ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা
১৭ জানুয়ারি ২০২৬
গাজার ‘শান্তি বোর্ডের’ পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করলেন ট্রাম্প
১৬ জানুয়ারি ২০২৬
গাজার জন্য 'শান্তি বোর্ড' গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
১৫ জানুয়ারি ২০২৬
গাজা যুদ্ধ বন্ধ পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু : ট্রাম্পের দূত
১৪ জানুয়ারি ২০২৬
গাজা গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল আমিরাত
১০ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হামাসের আহ্বান
০৮ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজা পুনর্নির্মাণে অর্থ দেবে না কাতার
০৮ ডিসেম্বর ২০২৫
গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে হামাস-ইসরায়েল মতানৈক্য
৩০ নভেম্বর ২০২৫
গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা, নিহত ৭০ হাজার ছাড়াল
২৬ নভেম্বর ২০২৫
পশ্চিম তীর ছাড়তে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি চাপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন আর নেই
  2. পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির
  3. চুক্তির লক্ষ্যে ‘নির্দেশনা নীতি’র প্রশ্নে একমত ইরান ও যুক্তরাষ্ট্র
  4. সৌদি আরবে বুধবার থেকে রোজা শুরু
  5. সন্তান হারানোর শোক সইতে না পেরে বাবা-মায়ের আত্মহত্যা
  6. যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা, হরমুজ প্রণালিতে ইরানের মহড়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x