নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীপাবলিতে আতশবাজি, দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ 

ভারতের রাজধানী দিল্লিতে দীপাবলি উৎসবের পর বায়ুদূষণ আরও বেড়েছে। আদালতের নির্দেশনা উপেক্ষা করে উৎসব উদযাপনের সময় আতশবাজি পোড়ানোয় আজ সোমবার (৯ নভেম্বর) সকালে শহরটির বায়ুমান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্সের। স্থানীয় সময় আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় দিল্লির বায়ুমান সূচক বা একিউআই ছিল ৩৭০। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের শ্রেণিবিন্যাস অনুযায়ী, এই মাত্রা ‘খুব খারাপ’ হিসেবে...