যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষে ফের বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলা শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। খবর রয়টার্সের। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এশিয়ান লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচার প্রাইস প্রতি ব্যারেলে ১ দশমিক ০৩ ডলার বা ১.১ শতাংশ বেড়ে ৯৫.৬৮ ডলারে পৌঁছেছে। পাশাপাশি...