ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪, আহত সহস্রাধিক

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ও শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা একলাফে বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত আহত হয়েছেন আরও ৯৭১ জন। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির অন্তর্বর্তীকালীন (অ্যাক্টিং) প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ হতাহতের এই নতুন তালিকা নিশ্চিত করেছেন। খবর এএফপির।প্রেসিডেন্ট রদ্রিগেজ জানান, বুধবার (২৪ জুন) আঘাত হানা সবচেয়ে শক্তিশালী মূল দুটি...