মার্কিন যুদ্ধজাহাজে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে রাশিয়ার সহায়তা : রিপোর্ট

রাশিয়া গোপনে ইরানকে নতুন প্রজন্মের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করে আসছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজে আঘাত হানতে সক্ষম। সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।সি৪৩০এল সাংকেতিক নামের এই গোপন কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয় ২০২৩ সালে। এ কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন প্রযুক্তি, যা ইরানের...