যুদ্ধবিরতির অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম, শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর আজ বুধবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে; বিনিয়োগকারীরা এখন শান্তি আলোচনা পুনরায় শুরু হয় কি না, তা দেখার অপেক্ষায় আছেন। খবর বার্তা সংস্থা এএফপির।পারস্য উপসাগরীয় জ্বালানি পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালি এখনো অবরুদ্ধ থাকায়...